সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে একজন ও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্য জানানো হয়েছে।
অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় এক জন নিশ্চিত হাম, আর ২ জন হামের লক্ষণ নিয়ে মারা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামে মারা গেছে ৩৮ জন, আর হামের লক্ষণ নিয়ে মারা গেছে ১৮৫ জন বলে জানিয়েছে অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৫৯ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮৮ জন।
প্রসঙ্গত, এ পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হামে ভর্তি হয়েছে ১৭ হাজার ৮৫ জন, যা সোমবার ছিল ১৬ হাজার ১৭২ জন, রবিবার ছিল ১৫ হাজার ৩২৬ জন। আর সব মিলিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মঙ্গলবার ১৪ হাজার ১০৫ জন, যা সোমবার ছিল ১৩ হাজার ২৫৮ জন, রবিবার ছিল ১২ হাজার ৩৯৬ জন।
এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!