সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে,
৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।   ছবি: সংগৃহীত

ভারত-মিয়ানমার সীমান্তে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু কম্পন অনুভূত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ২৯ মিনিটে দেশে এই ভূকম্পন অনুভূত হয়। 

আর্থকোয়েক ট্র্যাকের তথ্য মতে, স্থানীয় সময় ভোর ৬টা ২৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে রিখটার স্কেলে যার মাত্র ৫ দশমিক ১ রেকর্ড হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, এটি বারতের মণিপুর সীমান্তের কাছাকাছি অবস্থিত।

ভূমিকম্পটি মাঝারি মাত্রার হলেও এর কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কি.মি. গভীরে হওয়ায় ভূপৃষ্ঠে এর তীব্রতা কম অনুভূত হয়। 

ভারতের ন্যাশনার সেন্টার ফর সিসমোলজি (এসিএস) জানায়, সঙ্গলবার ভোররাতে মণিপুরে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড হয়েছে। ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে যার কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ৬২ কি.মি. গভীরে এবং এর উৎপত্তিস্থল ছিল কামজং-এ ।
 
যুক্তরাষ্ট্রের ভূতিাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পিটির মাত্রা ছিল ৫। এর কেন্দ্র ছিলো ভূপৃষ্ঠ থেকে ১০০.৬ কি.মি. গভীরে।