সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে যাদের প্রয়োজনীয় কাগজপত্র বা প্রমাণ রয়েছে, তাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই নির্দেশনা দেন। এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।
বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পায় সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর বিষয়টি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যেসব মিয়ানমারের নাগরিক বা রোহিঙ্গার কাছে বাংলাদেশি নথিপত্র রয়েছে বা যারা নির্ধারিত শর্ত পূরণ করতে সক্ষম, তাদের দ্রুত পাসপোর্ট প্রদান করতে হবে। তিনি সংশ্লিষ্টদের এ প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন।
এ সময় সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার বিষয়টি উত্থাপন করে পাসপোর্ট প্রদানের কার্যক্রম ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় প্রমাণের ভিত্তিতে ইতোমধ্যে প্রায় ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে। অবশিষ্টদের ক্ষেত্রে যাচাই-বাছাই কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে বাংলাদেশ থেকে বিশেষ টিম সৌদি আরবে পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান, সৌদি আরব থেকে একটি পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করে পুনরায় যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রকৃত যোগ্য ব্যক্তিরাই পাসপোর্ট পায়।
বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার মিয়ানমারের নাগরিকের বিষয়, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। দুই দেশই এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী জুলাই মাসের প্রথমার্ধে তিনি সৌদি আরব সফর করতে পারেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!