বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইরানের প্রতি আবারও অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তুরস্কের আনতালিয়া ডিপ্লোমাসি ফোরামের পার্শ্ববৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সঙ্গে সাক্ষাতে তিনি এ অনুরোধ জানান।
রোববার (১৯ এপ্রিল) রাতে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া ছয়টি দেশের তালিকায় বাংলাদেশের জাহাজ অন্তর্ভুক্ত করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, অঞ্চলটির বর্তমান পরিস্থিতি উত্তপ্ত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে উভয় দেশ নিয়মিত যোগাযোগ রাখবে বলেও জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।
বৈঠকে উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় খলিলুর রহমান চলমান সংকট নিরসনে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থান পুনর্ব্যক্ত করে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।
তিনি বলেন, যেকোনো মতপার্থক্য সংলাপ ও কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই অবস্থানের প্রশংসা করেন এবং সুবিধাজনক সময়ে তাকে তেহরান সফরের আমন্ত্রণ জানান।
এর আগে গত ৫ এপ্রিল ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির সঙ্গে বৈঠকেও ‘বাংলার জয়যাত্রা’সহ অপর একটি অপরিশোধিত তেলবাহী জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতা চেয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
তখন ইরানের রাষ্ট্রদূত জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে ইরানের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি বিভিন্ন মানবিক ও কূটনৈতিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এছাড়া ইরান থেকে আজারবাইজানে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য ইরান সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।
বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতেই এ কূটনৈতিক তৎপরতা চলছে বলে জানা গেছে। উভয় দেশই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!