বিগত সরকারের ব্যর্থতার কারণে দেশ বিভিন্ন খাতে পিছিয়ে রয়েছে এবং স্বাস্থ্যখাতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকায় ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের সরকার সরকারি কোষাগারে উল্লেখযোগ্য অর্থ রেখে যায়নি। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু ওষুধের মাধ্যমে সব রোগ নিরাময় সম্ভব নয়। মানুষের সচেতনতা বাড়াতে হবে এবং শিশুদের সুস্থ রাখতে মায়ের দুধের বিকল্প নেই। নিয়মিত বুকের দুধ পান করলে শিশুরা নানা রোগ থেকে সুরক্ষা পায়।
স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের ব্যর্থতার কারণে দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে। দীর্ঘদিন টিকাদান কর্মসূচি সঠিকভাবে পরিচালিত না হওয়ায় বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বশেষ ২০২০ সালে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, বর্তমানে ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং তা সফলভাবে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে তিনি রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আগামী বাজেটে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়েলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় এবার ৭টি স্থায়ী ও ১ হাজার ৫৬টি অস্থায়ী কেন্দ্রে মোট ৩ লাখ ৩৭ হাজার ৪৩৫ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এর মধ্যে সিটি কর্পোরেশনের বাইরে ২ লাখ ৫৯ হাজার ৪৩৫ জন শিশু এই টিকার আওতায় আসবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!