সারাদেশে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের হামের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সরকার দেশব্যাপী এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৮ জেলার ৩০টি উপজেলা ও ৪টি সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কার্যক্রমের আওতায় টিকা দেওয়া হবে। গত ৫ এপ্রিল প্রথম ধাপে কর্মসূচি শুরু হয়ে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে এবং ১২ এপ্রিল শুরু হওয়া দ্বিতীয় ধাপ ১২ মে পর্যন্ত অব্যাহত থাকবে।
দেশব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত চলবে। এর আগে, গত ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় দফায় ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণসহ গুরুত্বপূর্ণ চারটি সিটি করপোরেশন—ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহে একযোগে কার্যক্রম শুরু করা হয়।
সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!