দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়াকে ঘোষণা করা হচ্ছে আজ। প্রায় দেড়শ বছরের পুরনো এই শহরকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ সফরকে ঘিরে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর সোমবার (২০ এপ্রিল) প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফর করছেন প্রধানমন্ত্রী। দীর্ঘ সময় পর নিজের পৈতৃক ভিটায় ফিরছেন তিনি, যা স্থানীয়দের মাঝে তৈরি করেছে বাড়তি উচ্ছ্বাস।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে বগুড়া শহর। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ এবং প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে করা হয়েছে রংয়ের কাজ। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে লাখো মানুষের সমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর জন্মভিটা গাবতলীর বাগবাড়ীতেও নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী বগুড়া জেলা জজ আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন এবং বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করবেন। পরে তিনি পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়ীতে গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। একইসঙ্গে চৌকিরদহ খাল খনন প্রকল্পেরও উদ্বোধন করবেন।
বিকেলে তিনি শহরে ফিরে আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে, যা আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর নিজ বাসভবনে ফেরা একটি বড় ঘটনা। তারা আশা করছেন, তার নেতৃত্বে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা আরও সুদৃঢ় হবে।
এদিকে, সফরসূচি অনুযায়ী সকাল সাড়ে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এরপর বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন, পরিদর্শন ও জনসভায় অংশগ্রহণ করবেন তিনি। দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে শেষ হবে তার এই গুরুত্বপূর্ণ সরকারি সফর।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!