জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ জোরদার করতে চালু হওয়া ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলট কার্যক্রম আরও সম্প্রসারণ করা হয়েছে। এবার থেকে ঢাকা জেলার বাইরে দেশের বিভিন্ন জেলায় নিবন্ধিত মোটরসাইকেলগুলোও এই সিস্টেমের আওতায় আসবে।
ঢাকা ও ঢাকা মেট্রোর পাশাপাশি চাঁদপুর, চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রো, বরিশাল ও বরিশাল মেট্রো, খুলনা ও খুলনা মেট্রো, রাজশাহী ও রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ জেলার মোটরসাইকেলগুলো 'ফুয়েল পাস' অ্যাপে নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এদিকে, পাইলট কার্যক্রমের অংশ হিসেবে রাজধানী ঢাকা জেলায় আজ থেকে আরও ১৮টি পেট্রোল পাম্পে ‘ফুয়েল পাস’ সিস্টেম চালু করা হয়েছে। এর ফলে নির্ধারিত পাম্পগুলোতে অ্যাপভিত্তিক জ্বালানি গ্রহণ প্রক্রিয়া আরও সহজ ও নিয়ন্ত্রিত হবে বলে আশা করা হচ্ছে।
ধাপে ধাপে দেশের অন্যান্য জেলাতেও এই কার্যক্রম বিস্তৃত করা হবে। ‘ফুয়েল পাস’ সিস্টেম বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতা ও ইতিবাচক অংশগ্রহণ কামনা করা হয়েছে।
জ্বালানি বিভাগ আশা করছে, এই অ্যাপটি সারা দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তুলবে। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে গ্রাহকদের জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করা এবং তদারকি বৃদ্ধি করাই এই অ্যাপের মূল লক্ষ্য। মূলত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসি কিউআর কোড ভিত্তিক এই প্রযুক্তির প্রবর্তন করেছে।
গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ এই পাইলটিং কার্যক্রমের সূচনা করেছিল। শুরুর দিকে শুধুমাত্র মোটরসাইকেল মালিক বা চালকদের ব্যবহারের জন্যই এটি পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছিল। বর্তমানে মোটরসাইকেল দিয়ে পাইলটিং কার্যক্রম সফলভাবে এগোচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। পর্যায়ক্রমে এই ‘ফুয়েল পাস’ অ্যাপটি সারা দেশের সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে বলেও মন্ত্রণালয় থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!