বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ।   ছবি: সংগৃহীত

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ৬টা ২৫ মিনিটে  রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাণিজ্য মন্ত্রণালয় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

মাহবুবুর রহমান ১৯৯৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিসের (কাস্টমস ও এক্সাইজ) ১৩তম ব্যাচে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের অধীনে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি বিভিন্ন কাস্টম হাউস, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি এসব গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।