বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সমন্বিত অংশীদারিত্ব ও সহযোগিতা কাঠামো চুক্তি (পিসিএ) চূড়ান্ত করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হচ্ছে। আগামী ২০ এপ্রিল বেলজিয়ামের ব্রাসেলসে দুই পক্ষের সম্মতিতে চুক্তির প্রাথমিক ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট সই হবে।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কালা কালাস।
কূটনৈতিক সূত্র জানায়, এই ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট সইয়ের মাধ্যমে বাংলাদেশ–ইইউ সম্পর্ক একটি নতুন পর্যায়ে প্রবেশ করবে। যদিও এটি চূড়ান্ত চুক্তি নয়, তবে এর মাধ্যমে পূর্ণাঙ্গ পিসিএ চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের মধ্যেই চূড়ান্ত চুক্তি সই হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইইউর আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১৯ এপ্রিল ব্রাসেলসের উদ্দেশে রওনা হবে। প্রতিনিধিদলে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
একজন কূটনীতিক বলেন, “পিসিএ নিয়ে মূল দরকষাকষি শেষ। এখন রাজনৈতিক সম্মতির ভিত্তিতে ফ্রেমওয়ার্ক চুক্তি সই হচ্ছে। এটি মূলত উভয় পক্ষের প্রস্তুতি ও অগ্রগতির আনুষ্ঠানিক স্বীকৃতি।”
তিনি আরও জানান, গত এক বছরে ধারাবাহিক বৈঠক ও খসড়া বিনিময়ের মাধ্যমে চুক্তির বিষয়বস্তু প্রায় চূড়ান্ত হয়েছে। ইইউ ইতোমধ্যে প্রাথমিক চুক্তির বিষয়ে সম্মতি দিয়েছে।
চূড়ান্ত পিসিএ স্বাক্ষরের জন্য এখনো কিছু দাপ্তরিক ও অভ্যন্তরীণ প্রক্রিয়া বাকি রয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। উভয় পক্ষের উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে ভবিষ্যতে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
ব্রাসেলস সফরকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইউরোপীয় কমিশনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে বাংলাদেশ ও ইইউর মধ্যে নতুন পিসিএ চুক্তি নিয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন ধাপে আলোচনা ও খসড়া প্রণয়নের মাধ্যমে প্রক্রিয়াটি এগিয়ে যায়। ২০২৫ ও ২০২৬ সালে একাধিক দফা বৈঠকের পর চুক্তির খসড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছে।
বিশ্লেষকদের মতে, নতুন এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ–ইইউ সম্পর্ক বাণিজ্য, উন্নয়ন, মানবাধিকার, সুশাসন ও রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্রে আরও গভীর হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!