সীমান্ত সুরক্ষা জোরদার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে অপারেশনাল সক্ষমতা বাড়াতে দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী মৌচোষা এলাকায় নতুন একটি বর্ডার আউটপোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর ২১তম ‘মৌচোষা’ বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বিওপি প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন।
এ সময় দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এবং দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি প্রতিকূল পরিবেশেও দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বা দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও বদ্ধপরিকর।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় জ্বালানি ও ভোজ্যতেল পাচার রোধে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকলে সীমান্ত অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নতুন এই ‘মৌচোষা’ বিওপি কিশোরীগঞ্জ ও রামচন্দ্রপুর বিওপির মধ্যবর্তী শূন্যরেখা-সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে, যেখানে মাদক, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজিবি সূত্র জানায়, নবসৃজিত এই বিওপি চালুর ফলে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর আওতাধীন প্রায় ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে এবং সীমান্তে স্থিতিশীলতা ও আস্থার পরিবেশ সুদৃঢ় হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!