রাজধানীর কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় ধারাবাহিক অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী ও সংঘবদ্ধ ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে মো. জিতু ও হুমায়ুন হোসেন রনি নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারে র্যাবের সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে জিতুর বিরুদ্ধে ১২টি এবং রনির বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, পৃথক আরেক অভিযানে কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম করে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল রাতে কেরানীগঞ্জের একটি উন্নয়ন প্রকল্প এলাকায় ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল হামলা চালিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুট করে। এ সময় বাধা দিলে ওয়েন জিনহুয়া (৫৫) নামে এক চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর অভিযান চালিয়ে মাসুদ রানা, নাহিদ শিকদার, হৃদয় মীর, রোমান শেখ ও মো. মামুন নামে পাঁচ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, দুটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!