রাজধানীতে ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা প্রতারণার ঘটনায় মূল হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জাবেদ হোসেন (৫১)। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে কোতোয়ালী থানার জনসন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন।
পুলিশ জানায়, ভুক্তভোগীর স্বামী বিল্লাল হোসেন মোল্লা একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন। গত ৫ এপ্রিল সকালে ভুক্তভোগীর বাসার ড্রাইভারের মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি গোয়েন্দা পুলিশ পরিচয়ে ফোন দেয়।
পরে ভুক্তভোগী যোগাযোগ করলে প্রতারক চক্র নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে জানায়, তার স্বামীকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে এবং মুক্ত করতে ১০ লাখ টাকা দিতে হবে।
বিশ্বাসযোগ্যতা তৈরি করতে প্রতারকরা ভুক্তভোগীর স্বামীর কণ্ঠস্বর নকল করে কান্নাজড়িত অবস্থায় ফোনে কথা বলায়, এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে আত্মীয়-স্বজনদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন।
প্রতারকদের নির্দেশনা অনুযায়ী তিনি মালিবাগ এলাকায় একটি পরিবহন সংস্থার মাধ্যমে “লুৎফর জামান” নামে যাত্রাবাড়ী শাখায় ১০ লাখ টাকা পাঠান। টাকা পাঠানোর পর তাকে কাশিমপুর কারাগার থেকে স্বামীকে নিয়ে আসতে বলা হয়।
তবে উত্তরা এলাকায় পৌঁছানোর পর প্রতারকদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। পরে অভিযানে প্রতারক চক্রের মূল হোতা জাবেদ হোসেনকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে পল্টন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!