তুরস্কে আয়োজিত আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামে অংশ নিতে দেশ ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম। এ ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী।
সফরকালে ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাকিস্তান, গাম্বিয়া এবং অন্যান্য অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হতে পারে বলে জানা গেছে।
এর আগে গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে তিনি তুরস্ক সফর করেছিলেন এবং সে সময়ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশগ্রহণের পাশাপাশি এই সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রচারের সুযোগও নেওয়া হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!