বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এ আলোচনা ছিল অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ।
সাক্ষাৎকালে হাইকমিশনার নবনিযুক্ত আইজিপিকে আন্তরিক অভিনন্দন জানান এবং দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বিশেষ করে সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত অভিবাসন, মানবপাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি এবং ভুয়া দলিল যাচাই সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া, বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আগ্রহ দেখান তিনি।
জবাবে আইজিপি যুক্তরাজ্যের এই সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান এবং বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি এ ক্ষেত্রে যুক্তরাজ্যের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!