জাতীয় সংসদে কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, কোনও বেসরকারি প্রতিষ্ঠান সেখানে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখালে সরকার প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনের ১৪তম দিনের সম্পূরক প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।
এ সময় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন সম্পূরক প্রশ্নে কুয়াকাটার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কুয়াকাটা একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। সেখানে নৌঘাঁটি, ক্যান্টনমেন্ট এবং পায়রা বন্দর রয়েছে। এ অবস্থায় সেখানে একটি বিমানবন্দর নির্মাণ করা গেলে পর্যটন খাত আরও বিকশিত হতে পারে।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিমানবন্দর নির্মাণের বিষয়টি মূলত অর্থনৈতিক বিবেচনার সঙ্গে জড়িত। সেখানে ফ্লাইট পরিচালনা সম্ভব হলেও তা লাভজনক না হলে জনগণের অর্থ দিয়ে লোকসান বহন করা সমীচীন হবে না।
তিনি আরও বলেন, যদি কোনও প্রাইভেট কোম্পানি সেখানে ফ্লাইট পরিচালনা করতে চায়, তাহলে সরকার তাদের সহায়তায় প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নিতে পারে। তবে এ ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই করা হবে, যাতে কোনও উদ্যোক্তা ক্ষতির মুখে না পড়ে।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকার চায় পরিকল্পিত ও টেকসই উন্নয়ন, যেখানে অর্থনৈতিক বাস্তবতা এবং বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!