নববর্ষের প্রথম প্রহরে রাজধানীতে উৎসবমুখর পরিবেশে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে বৈশাখী শোভাযাত্রা-১৪৩৩।
‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৫ মিনিটে শোভাযাত্রাটি বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে শুরু হয়ে শাহবাগ থানা এলাকার সামনে দিয়ে ঘুরে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর এবং বাংলা একাডেমি-র সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে ফিরে এসে সকাল ১০টা ৫ মিনিটে শেষ হয়।

শোভাযাত্রা ঘিরে ভোর থেকেই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা জুড়ে নিরাপত্তার বলয় তৈরি করেন। শোভাযাত্রার সামনে ও পেছনে পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।
সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, পহেলা বৈশাখ বাঙালিদের অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব। তাই উৎসবটি যেন সর্বস্তরের মানুষ নির্বিঘ্নে উপভোগ করতে পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
.jpg)
তিনি আরও বলেন, পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!