চট্টগ্রামের কর্ণফুলি নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি পণ্যসহ ১৬ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কর্ণফুলি থানা-এর ব্রিজঘাট সংলগ্ন নদীপথে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং ২ হাজার ৬০০ কেজি শুঁটকি জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬২ লাখ টাকা। এ সময় পাচার কাজে ব্যবহৃত কার্গো বোটসহ ১৬ জন পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ পতেঙ্গা মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!