রাজধানীর খামারবাড়ি এলাকায় কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর একটি কার্যক্রমকে ঘিরে কিছু প্রভাবশালী ব্যক্তি ও কর্মকর্তা কৃষকদের নামে প্রকল্প সংশ্লিষ্টদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছেন।
অভিযোগ অনুযায়ী, নুরে আলম সিদ্দিকী তুহিন, একেএম বদরুল হক, মুরাদুল হাসান, মাজেদুর রহমান, সাবিবর ও বনি আমিন খানসহ কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে বিভিন্ন প্রকল্প পরিচালকদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায় করেছেন। প্রকল্প পরিচালকদের ভয়ভীতি প্রদর্শন করে এ অর্থ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। অথচ কৃষক কার্ড বিতরণের জন্য সরকারি পর্যায়ে পর্যাপ্ত বরাদ্দ রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া এসব ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর নামে প্রায় ৯০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ফলে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্টদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড বর্তমান সরকারের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে নিজেদের পরিচয় বদলে অন্য রাজনৈতিক দলের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন। এতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে।
এ ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কৃষকদের জন্য চালু হওয়া গুরুত্বপূর্ণ এই কর্মসূচিকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখার আহ্বান জানানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!