ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ
তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার সাক্ষাৎ করেছেন।   ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎকালে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ভারতের হাইকমিশনার নতুন দায়িত্ব গ্রহণের জন্য তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান।

উভয় পক্ষই বাংলাদেশ–ভারত সম্পর্ক আরও সুদৃঢ় করতে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।