দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী সপ্তাহ থেকে বাংলাদেশিদের জন্য মেডিকেল ও বিজনেস ভিসা চালু করতে যাচ্ছে ভারত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত সফর শেষে তিনি জানান, দুই দেশের সম্পর্ক ইতিবাচক করতে উভয় পক্ষই আন্তরিক। ভারতের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং বাংলাদেশ একটি সুন্দর সূচনা চায়।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়া অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া পাইপলাইনে জ্বালানি সরবরাহের জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ।
মূলত গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার তিন দিনের দিল্লি সফরে এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয়ে আলোচনার পর এই অগ্রগতি এলো।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!