বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
র্যাব ডিজি বলেন, নববর্ষ উদযাপনকে ঘিরে কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। তিনি জানান, সারাদেশে উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রাজধানীর শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া এভিনিউ, বাংলা একাডেমি ও রমনা বটমূলসহ গুরুত্বপূর্ণ সব স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব এলাকায় পর্যবেক্ষণ চেকপোস্ট, টহল ও অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে।
র্যাব ডিজি জানান, সার্বিক নিরাপত্তায় ১৮১টি পিকআপ পেট্রোল টিম, ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ মোট ৩০৮টি টহল দল মোতায়েন থাকবে। পাশাপাশি সাদা পোশাকে নজরদারি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের সুইপিং কার্যক্রমও চলমান রয়েছে।
তিনি বলেন, র্যাবের কন্ট্রোল রুম, সিসিটিভি মনিটরিং ও সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত নববর্ষকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার তথ্য পাওয়া যায়নি বলেও তিনি জানান।
নববর্ষকে কেন্দ্র করে ইভটিজিং, হয়রানি ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপাতত আমরা কোনো হুমকি অনুভব করছি না।’
এছাড়া পৃথক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন, অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে এবং অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!