রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও বিভাগ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫২ জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১১ এপ্রিল) পরিচালিত নিয়মিত সাঁড়াশি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণের লক্ষ্যে লক্ষ্যভিত্তিক অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা চুরি, মাদক ব্যবসা, ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন। অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিএমপি আরও জানায়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!