দেশে প্রথমবারের মতো তিন দিনব্যাপী ব্রডব্যান্ড এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিআইসিসি) এ প্রদর্শনী শুরু হবে। দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এবারের এক্সপোর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’।
সংবাদ সম্মেলনে আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম জানান, ১৩ এপ্রিল সকালে প্রদর্শনীর উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবদুন নাসের খান এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।
তিন দিনের এ আয়োজন শেষ হবে ১৫ এপ্রিল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং আইসিটি সচিব কাজী আনোয়ার হোসেন।
আয়োজকেরা জানান, এবারের এক্সপোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস ও আইওটি (ইন্টারনেট অব থিংস) ভিত্তিক ২৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবেন। দর্শনার্থীদের জন্য থাকবে বিশেষ ‘এক্সপেরিয়েন্স জোন’, যেখানে প্রযুক্তির আধুনিক ব্যবহার পরখ করে দেখা যাবে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক পণ্য প্রদর্শন করবে। পুরো প্রদর্শনীতে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন ও ২০টি স্টল থাকছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঞা, সহসভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু ও ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদসহ সংগঠনের পরিচালকেরা।
এবারের ব্রডব্যান্ড এক্সপোর প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে ফাইবার অ্যাট হোম লিমিটেড ও সামিট কমিউনিকেশন্স লিমিটেড। ডায়মন্ড স্পন্সর হিসেবে আছে আম্বার আইটি, সি-ডাটা, ওএফএস ক্যাবলস ও রেস অনলাইন লিমিটেড। এছাড়া গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে এডিএন টেলিকম, লিংক থ্রি ও ডট ইন্টারনেটসহ ১৪টি প্রতিষ্ঠান।
প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!