আশুলিয়া ও সাভারসহ আশপাশের এলাকায় ২৪ ঘণ্টা থাকবে না গ্যাস।
আশুলিয়া ও সাভারসহ আশপাশের এলাকায় ২৪ ঘণ্টা থাকবে না গ্যাস।   ছবি: সংগৃহীত

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আশুলিয়া ও সাভারসহ আশপাশের এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বার্তায় বলা হয়, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে পরদিন শনিবার সকাল ৮টা পর্যন্ত আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের আশপাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুরসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।