আবহাওয়া অধিদপ্তর, মেঘলা, ঘূর্ণিঝড়
বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়।   ফাইল ছবি

চলতি এপ্রিল মাসজুড়ে দেশে ৬টির মতো তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ও আঘাত হানার শঙ্কা রয়েছে।  

বৃহস্পতিবার (২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ সময় কালবৈশাখী ও বজ্রঝড়েরও শঙ্কা রয়েছে। দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৭ দিন হালকা ও মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি  ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
 
এ ছাড়া চলতি মাসে দেশের ওপর দিয়ে ৬টির মতো তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে  ২ থেকে ৪টি মৃদু (৩৬-৩৭.৯° সেলসিয়াস)/মাঝারি (৩৮-৩৯.৯° সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০-৪১.৯° সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

একই সময়ে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া এপ্রিলে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।