শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় ষষ্ঠ ব্যাচের ৩ মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বুধবার (১এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ৬৪ জেলায় একযোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জানানো হয়, এই ব্যাচে সারা দেশের ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। ৩৭৩ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যয়ে ২০২৭ সাল পর্যন্ত মোট ৩৬ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইতিমধ্যে ৫টি পর্যায়ে ১৪ হাজার ৪০০ জন প্রশিক্ষণ শেষ করেছেন, যাদের মধ্যে ৬০ শতাংশই দেশি-বিদেশি মার্কেটপ্লেসে কাজ করে প্রায় ২২ কোটি ৭০ লক্ষ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছেন।
প্রশিক্ষণার্থীরা ৩ মাসে মোট ৬০০ ঘণ্টা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং ও ডিজিটাল মার্কেটিংয়ের ওপর নিবিড় প্রশিক্ষণ পাবেন। এ সময় তাদের যাতায়াত ভাতা ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হবে। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণ কার্যক্রম দেশের বেকারত্ব দূর করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!