অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব-ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-র সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন-এর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
এদিন সিআইডির উপ-পরিদর্শক মো. আব্দুল হান্নান মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, তিনি এপিএস হিসেবে দায়িত্ব পালনকালে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া ওই অর্থ সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করে সম্পদ গড়ার অভিযোগে তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অনুসন্ধান চলছে। যে কোনো সময় তিনি দেশত্যাগ করতে পারেন—এমন আশঙ্কা থেকে তদন্তের স্বার্থে তার বিদেশ যাত্রা বন্ধ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
আদালত অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়ে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন), স্পেশাল ব্রাঞ্চকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
উল্লেখ্য, এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!