অনলাইনভিত্তিক প্রতারণামূলক বিনিয়োগ প্ল্যাটফর্ম MTFE (Metaverse Foreign Exchange)-এর মাধ্যমে পাচার হওয়া বিপুল অর্থের একটি অংশ উদ্ধার করেছে সিআইডি।
সিআইডি জানায়, ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে পরিচালিত এই পনজি স্কিমের মাধ্যমে বিদেশে পাচার করা প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ১৪ লাখ টাকা) সমমূল্যের অর্থ উদ্ধার করা হয়েছে।
তদন্ত সূত্রে জানা যায়, ২০২২ সালের জুন থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে এমটিএফই। ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে দ্রুত লাভের প্রলোভন দেখিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হয়। ব্যবহারকারীদের ভার্চুয়াল ট্রেডিং অ্যাকাউন্টে ডলার দেখানো হলেও তা ছিল সম্পূর্ণ কাল্পনিক। শুরুতে কিছু অর্থ পরিশোধ করে আস্থা অর্জনের পর ২০২৩ সালের মাঝামাঝি সময়ে প্ল্যাটফর্মটি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং বিপুল অর্থ নিয়ে উধাও হয়।
খিলগাঁও থানায় ২০২৩ সালের ২৮ আগস্ট দায়ের করা একটি মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি। তদন্তে দেখা যায়, বিনিয়োগকারীদের অর্থ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে স্থানান্তর করে বিদেশে পাচার করা হয়। এর একটি অংশ প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন ইউএসডিটি (টেথার) আন্তর্জাতিক ক্রিপ্টো এক্সচেঞ্জ OKX-এ সংরক্ষিত ছিল।
ব্লকচেইন বিশ্লেষণ টুল ব্যবহার করে এ অর্থের উৎস শনাক্ত করার পর সিআইডি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তা ফেরত আনার উদ্যোগ নেয়। আদালতের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি-এ একটি সরকারি হিসাব খুলে উদ্ধারকৃত অর্থ জমা রাখা হয়।
এ প্রক্রিয়ায় যুক্তরাজ্যভিত্তিক Asset Reality Limited-এর সহায়তায় ক্রিপ্টোকারেন্সি বৈধ মুদ্রায় রূপান্তর করে বাংলাদেশে আনা হয়। সব প্রক্রিয়া শেষে সিআইডির হিসাবে ৩৬ লাখ ২২ হাজার ৯৯৮ মার্কিন ডলার জমা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ১৪ লাখ টাকার সমপরিমাণ।
সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। ভুক্তভোগীদের শনাক্ত করে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের মধ্যে অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি পনজি স্কিমের মাধ্যমে পাচার হওয়া বাকি অর্থ উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!