অনলাইনে পণ্য বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগে ই-ভ্যালি কম লিমিটেডের মালিক মো. রাসেল (৪৩) ও তার স্ত্রী শামীমা নাসরিন (৪০)-এর বিরুদ্ধে ৩১০ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৪০৭ টাকা আত্মসাতের অভিযোগে মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি।
সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আসামিরা ঢাকার মিরপুরের কাফরুল থানাধীন পূর্ব কাজিপাড়ায় ই-ভ্যালি কম লিমিটেড প্রতিষ্ঠা করে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে অসংখ্য গ্রাহকের কাছ থেকে অনলাইনে পণ্যের অর্ডার নেন। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ না করে তারা গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন এবং বারবার ডেলিভারির তারিখ পরিবর্তন করে প্রতিশ্রুতি দিয়ে যান।
তদন্তে আরও উঠে এসেছে, বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের পণ্য ক্রয় করেও মূল্য পরিশোধ না করে সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে। আত্মসাৎকৃত অর্থ দিয়ে বিলাসবহুল গাড়ি ক্রয়, বিভিন্ন সম্পদ অর্জন এবং বিদেশ ভ্রমণসহ ভোগ-বিলাসিতায় ব্যয় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সিআইডি জানিয়েছে, এই প্রতারণার মাধ্যমে হাজার হাজার গ্রাহক ও মার্চেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিএমপির কাফরুল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪(২) ও ৪(৪) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১১, তারিখ ২৯/০৩/২০২৬)।
এ মামলায় ই-ভ্যালি কম লিমিটেড এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। সিআইডি জানিয়েছে, আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের পাশাপাশি জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!