বাস ডুবিতে তদন্ত টিমের দৌলতদিয়া ঘাট পরিদর্শন, জাতীয়, ঘাট পরিদর্শন, ৩নং ঘাট পরিদর্শন, নৌমন্ত্রণালয়, অতিরিক্ত সচিব, তদন্ত,
দৌলতদিয়া ৩নং ফেরি ঘাট পরিদর্শন করেছেন নৌমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  ও তদন্ত কমিটির আহবায়ক মো. মুহিদুল ইসলাম।।   ছবি: আরটিএনএন

রাজবাড়ীর দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটে মর্মান্তিকভাবে যাত্রীবাহি বাসডুবির দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  ও তদন্ত কমিটির আহবায়ক মো. মুহিদুল ইসলাম। রোববার (২৯ মার্চ) দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এসময় দুর্ঘটনা কবলিত বাসের হাল হকিকত বোঝার চেষ্টা করে তদন্ত দল। পরে ঘাটে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মুৃখো মুখি হয়ে তদন্ত কমিটির আহবায়ক মো. মুহিদুল ইসলাম বলেন, বেঁধে দেয়া সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেবেন  তারা। একই সঙ্গে বাস ডুবিতে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি জানান, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে যথাযথ সুপারিশও জমা দেবে তদন্ত কমিটি। 

এ সময় তার সাথে বিআইডাব্লিউটিসির ঘাটব্যাবস্থাপক, বিআরটিএর আঞ্চলিকব্যাবস্থাপক ও কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত বুধবার ২৫ মার্চ  বিকাল সোয়া ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। শুক্রবার বিকাল পর্যন্ত মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়।
এদিকে আজ রোববারও ৫ম দিনের মত উদ্ধারকারি ডুবুরী দল নদীতে লাশ উদ্ধার তল্লাশী চালাচ্ছেন।