দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আমিনুল ইসলাম। এতে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন নিয়োগ পাওয়া জেলাগুলো হলো- রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।
প্রজ্ঞাপন অনুযায়ী-
কাজী শহিদুল ইসলাম → রাজশাহী, লুৎফুন নাহার → চুয়াডাঙ্গা, হরে জান্নাত → খুলনা, মর্জিনা আক্তার → মাদারীপুর, আবু সাঈদ → ব্রাহ্মণবাড়িয়া, আহেমদ জিয়াউর রহমান → চাঁদপুর, জিএম সরফরাজ → হবিগঞ্জ, ইসরাত জাহান কেয়া → নরসিংদী, শিল্পী রানী রায় → মেহেরপুর, মুহ. রাশেদুল হক প্রধান → লালমনিরহাট এবং মো. সানিউল ফেরদৌস → বান্দরবানের জেলা প্রশাসক করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে উপসচিব বা সমমানের পদে কর্মরত ছিলেন। প্রশাসনের মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে এ রদবদল করা হয়েছে বলে জানা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!