বিমানের টয়লেট থেকে কোটি টাকা মূল্যের সোনার বার উদ্ধার, জাতীয়, সোনা উদ্ধার, ১৮ কেজি সোনা উদ্ধার, আঠারো কেজি সোনা উদ্ধার, এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট,
উদ্ধারকৃত সোনার বার।   ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের টয়লেট প্যানেল থেকে ১৮ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থা। উদ্ধারকৃত স্বর্ণের মোট সংখ্যা ১৫৩টি বার, যার বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

শনিবার (২৮ মার্চ) রাতে দুবাই থেকে আগত ফ্লাইট বিজি-৩৪৮ বোর্ডিং ব্রিজ C-02-তে অবতরণের পর নজরদারি ও তল্লাশির মাধ্যমে কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেল থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। গোয়েন্দা সূত্রে জানা গেছে, ফ্লাইটটি অবতরণের আগ থেকেই নজরদারিতে রাখা হয়েছিল।

উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

আরবিএ/আরটিএনএন