ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটায় তার নেপথ্যে নাশকতা ছিল কি না তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সংসদ কমিটি। কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সংসদ কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, এই কমিটি সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে কাজ করবে এবং মূলত দুটি বিষয় খতিয়ে দেখবে: ঘটনা নাশকতা কিনা, আর সাউন্ড সিস্টেমে প্রকৃত সমস্যা কী এবং তা কীভাবে সমাধান করা যায়।
চিফ হুইপ বলেন, "হেডফোনের সমস্যা নিয়ে সকলেরই অভিযোগ আছে। এত বড় হেডফোন ব্যবহারে সংসদে বক্তৃতা ঠিকমত শোনা যায় না, মাথা ও কান উভয়ই গরম হয়ে যায়। এটি অবশ্যই পরিবর্তন হবে।"
এছাড়া বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়েও আলোচনা হয়েছে। চিফ হুইপ জানান, সকল সদস্যের আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে এবং প্রয়োজনীয় কেনাকাটা ১০ মার্চের মধ্যে সম্পন্ন করা হবে। আগামী ৩০ মার্চ আবার বৈঠক বসবে।
বৈঠকে কমিটির সদস্যরা ৫ আগস্টের পরে সাউন্ড সিস্টেম ঠিকমত কাজ না করার কারণ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। চিফ হুইপ বলেছিলেন, “তারপরও সব চেষ্টা করা হয়েছে যাতে ব্যবস্থা টিকে থাকে।”
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!