র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেসের ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। শনিবার (২৮ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।
১৯৯৫ সালে ১৫তম বিসিএস ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করা আহসান হাবীব পলাশ দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছেন। প্রশিক্ষণ জীবন শুরু করেন বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদায়। সেখানে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।
কর্মজীবনে আহসান হাবীব পলাশ ৪ এপিবিএন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সিএমপি, এসএমপিসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। এছাড়া রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালনকালে মাঠ প্রশাসনেও তিনি দক্ষতার স্বাক্ষর রাখেন। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেডকোয়ার্টার্সে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
পদোন্নতি পেয়ে তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার অভিজ্ঞতা সমৃদ্ধ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন তিনি।
পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি “বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)” পদকে ভূষিত হন। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন আহসান হাবীব পলাশ। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে বাহিনীর কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!