বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, এমন আশঙ্কায় রাজধানী ঢাকায় বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘পরিচ্ছন্ন স্কুল, নেই মশা’ শিরোনামে এই কার্যক্রমের আওতায় নগরীর ৫৩৬টি স্কুলে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।
শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের জানান, ‘‘আগামী বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যেতে পারে। সম্প্রতি এক মাস স্কুল-কলেজ বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে, তাই তাদের সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’’
ডিএনসিসি প্রশাসক আরও জানান, নগরীর ৫৩৬টি স্কুলে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম চালানো হবে। তিনি বলেন, ‘‘এখন পর্যন্ত আমাদের সিটি করপোরেশনে কোনো ডেঙ্গু রোগী নেই, তবে আমরা আমাদের দায়িত্ববোধ থেকেই এই কার্যক্রম শুরু করেছি।’’
এই উদ্যোগের আওতায়, স্কুলগুলোর মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিতভাবে ওষুধ ছিটানো হবে।
প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন জানান, ‘‘যদি এই কার্যক্রম বাস্তবায়নে কোনো অভিযোগ পাওয়া যায়, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে জিরো টলারেন্সের নির্দেশ রয়েছে।’’
এভাবে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির এই বিশেষ উদ্যোগকে প্রশংসা জানিয়েছে স্থানীয় জনগণ এবং স্কুল কর্তৃপক্ষ।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!