রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইমন (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে তেজগাঁও সাওদান গ্রুপ কোম্পানীর সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় পথচারীরা তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ইমনকে রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ইমনের বোনজামাই মো. সাদ্দাম হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বলেন, "ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র ছিল। তার পরিবার মুগদা মান্ডা মধ্যপাড়ার নিজস্ব বাসায় থাকত। তার বাবা মারা গেছেন।"
তিনি আরও জানান, "রাত ২টার দিকে আমরা শুনি তেজগাঁও এলাকায় ইমন এবং তার বন্ধু মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে ইমনের মরদেহ দেখতে পাই।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, "পথচারীরা রাত ২টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন, এবং আহত ফারুককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।"
এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!