সোনার দাম,ঊর্ধ্বমুখী
আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার।   ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৮ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টানা সাত দফা দাম কমানোর পর এবার  সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম হলো ২২ ক্যারেট ২ লাখ ৩৭ হাজার ১২ ,২১ ক্যারেট ২ লাখ ২৬ হাজার ২৮২, ১৮ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৯১৪ এবং সনাতন পদ্ধতি ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) বা ২৪ ক্যারেট স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়।

এর আগে,  শুক্রবার (২৭ মার্চ) বাজুস স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল। টানা সপ্তম দফায় দাম কমানোর পর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৪৮ বার সমন্বয় করা হয়। এর মধ্যে ২৭ বার দাম বাড়ানোে এবং ২১ বার কমানো হয়েছে। 

দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়।

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ২৯ বার সমন্বয় করা হয়।  এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ১৩ বার কমেছে।