জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের দেওয়া দায়মুক্তি (ইনডেমনিটি) বহাল রাখার কথা জানিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আন্দোলনের মূল চেতনা ও আকাঙ্ক্ষাকে সামনে রেখেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ বৈঠকে পর্যালোচনা করা হবে। সংসদীয় নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যেই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রতিটি ক্ষেত্রে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও জানান, পূর্ববর্তী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের যে রাজনৈতিক নামকরণ করা হয়েছিল, সেগুলো পরিবর্তনের বিষয়টিও আলোচনায় রয়েছে। জনমতের ভিত্তিতে বিতর্কিত নামগুলো সংশোধনে উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, সংসদ ভবনে ইতোমধ্যে বিশেষ কমিটির বৈঠক শুরু হয়েছে। এতে সরকারি দল ও বিরোধীদলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!