আজ দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে এক ব্যক্তি লঞ্চের সামনের অংশে ঝুলে পড়েন নদীতে। বেশ কিছুক্ষণ ঝুলে ছিলেন ওই ব্যক্তি। একপর্যায়ে পড়ে যান নদীতে। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার এই ভিডিও ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২০ মার্চ) মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ঘটে এ ঘটনা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।
জানা যায়, চাঁদপুর থেকে ঢাকাগামী রব রব–৭ নামের লঞ্চ থেকে নামার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। পরে ফায়ার সার্ভিস তাঁকে উদ্ধার করে।
ফায়ার সার্ভিস জানায়, মো. জাহির নামের ওই ব্যক্তিকে উদ্ধারের পর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তিনি কুমিল্লার বাসিন্দা।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দায়িত্বরত ছিল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। ধলেশ্বরী নদীতে পড়ে যাওয়া ওই ব্যক্তি তলিয়ে যাচ্ছিলেন। সে সময় দ্রুত তাঁকে উদ্ধার করে ডুবুরি দল। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই যাত্রী সুস্থ আছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!