ঈদযাত্রার টানা ভিড় আর বিশৃঙ্খলার পর অবশেষে স্বস্তি ফিরেছে কমলাপুর রেলস্টেশনে। গত কয়েকদিনের তুলনায় আজ শুক্রবার স্টেশনজুড়ে দেখা গেছে অনেকটাই ফাঁকা পরিবেশ, যাত্রীদের মধ্যেও ছিল স্বস্তির ছাপ।
গত সোমবার রাত থেকে রাজধানীর এই ব্যস্ততম রেলস্টেশনটিতে ছিল উপচেপড়া ভিড়। প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের ঢল নামার পাশাপাশি ট্রেনের ভেতর ও ছাদ—সবখানেই ছিল যাত্রীদের উপস্থিতি। তবে আজ সেই চিত্র পুরোপুরি বদলে গেছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই ট্রেন চলাচল ছিল স্বাভাবিক ও নির্বিঘ্ন। গত চার দিনের তুলনায় যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এমনকি পর্যাপ্ত যাত্রী না থাকায় এবং বিলম্বের কারণে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিও বাতিল করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত ২৯ রমজানকে কেন্দ্র করেই ঈদযাত্রার সর্বোচ্চ চাপ তৈরি হয়। কারণ ঈদুল ফিতর কখনো ২৯ রোজা শেষে আবার কখনো ৩০ রোজা পূর্ণ হওয়ার পর উদযাপিত হয়। তাই আগেভাগেই অনেক যাত্রী ২৯ রমজানকে ধরেই যাত্রার পরিকল্পনা করেন। এ সময় বেসরকারি অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীর চাপ বাড়ে। এরপর ধীরে ধীরে সেই চাপ কমে আসে।
আজ সকাল থেকে স্টেশনে ছিল তুলনামূলক স্বস্তির পরিবেশ। যদিও যাত্রী কম, তবুও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টিকিট যাচাই করে ধাপে ধাপে যাত্রীদের স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল।
খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী মাহমুদ রহমান বলেন,
“গ্রামে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। তবে যেহেতু রোজা ৩০টি হচ্ছে, তাই শেষ দিকে সিদ্ধান্ত নিয়েছি। ট্রেন ফাঁকা, ভোগান্তিও কম হবে মনে হচ্ছে।”
আরেক যাত্রী তারিক হাসান জানান,
“আমি সাধারণত ঈদের আগের দিন গ্রামের বাড়িতে যাই। এবার রোজা ৩০টি হয়েছে, তাই আজ সকালে রওনা হয়েছি। ট্রেনে এসে দেখলাম সিট আছে, কষ্ট কম হবে মনে হচ্ছে।”
জামালপুরগামী যাত্রী নাজমুল করিম বলেন,
“যানজট আর অফিসের চাপের কারণে এবার না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু পরে দেখলাম ট্রেনে আসন ফাঁকা রয়েছে। তাই পরিবার নিয়ে গ্রামে যাওয়ার পরিকল্পনা করেছি।”
সব মিলিয়ে, ঈদের আগে শেষ মুহূর্তে এসে কমলাপুর রেলস্টেশনে স্বস্তি ফিরেছে—যা যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!