পবিত্র ঈদুল ফিতরের দিন ২৫ মিলিমিটারের অধিক বৃষ্টি হলে জাতীয় ঈদগাহের নামাজ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিন ৮ থেকে ৯ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে এখন পর্যন্ত আশঙ্কা রয়েছে। যদি ওই দিন ২৫ মিলিমিটারের অধিক বৃষ্টি হয় এবং সেটি ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা স্থায়ী হয় তাহলে নামাজের জায়গা পরিবর্তন করা হবে।
শরফ উদ্দিন আহমেদ বলেন, বৃষ্টির কারণে নামাজের স্থান পরিবর্তন করা হলে সেটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
এদিন, জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!