রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে ভর্তি করা হয়। দগ্ধ ব্যক্তিরা হলেন মোক্তার বেপারী (৫৫), মোছা. সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, রাত একটার দিকে নারিন্দা এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজনকে আনা হয়। তাঁদের মধ্যে মোক্তার বেপারীর শরীরের ২২ শতাংশ, সেলিনা আক্তারের ২০ শতাংশ এবং সেলিমের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) কচুয়া উপজেলায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ হন। তাঁদেরও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।
এ ছাড়া হালিশহর এলাকায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। আহত বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
তাছাড়া দাউদকান্দি উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!