জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন জাতীয় দিবসে প্রকাশিত রাষ্ট্রীয় ক্রোড়পত্রে তার ছবি ও বাণী প্রকাশে বাধা দিয়েছে এবং প্রেস উইং কার্যক্রমকে অকার্যকর করে দিয়েছে।
২৩ ফেব্রুয়ারি কালের কণ্ঠে প্রকাশিত ‘চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি’ শিরোনামে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে রাষ্ট্রীয় ক্রোড়পত্রে আমার বাণী দেওয়া বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। প্রেস উইং একদম নিল করে দিল; আমরা এখান থেকে কোনো প্রেস রিলিজ দিতে পারি না।’
.jpg)
তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, রাষ্ট্রপতির উভয় দাবিই অসত্য।

জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত ক্রোড়পত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ ও ২০২৫ সালে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্রে রাষ্ট্রপতির ছবি ও বাণী প্রকাশিত হয়েছে। কালের কণ্ঠ, প্রথম আলো, সমকাল ও ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় এ ক্রোড়পত্র ছাপা হয়েছে।
.jpg)
প্রেস রিলিজের ক্ষেত্রেও অবস্থার পার্থক্য নেই। গণভবনের ওয়েবসাইটে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত মোট ৩৪টি প্রেস রিলিজ আপলোড করা হয়েছে। এগুলোতে ছিল রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পরিচয়পত্র পেশ, কূটনৈতিক সাক্ষাৎ, জাতীয় ও ধর্মীয় দিবসের শুভেচ্ছা, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বার্তা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমকালের সাংবাদিক রাজিব আহমেদ মন্তব্য করেছেন, ‘সাহাবুদ্দিন চুপ্পু দাবি করছেন রাষ্ট্রীয় ক্রোড়পত্রে তার বাণী একটিও প্রকাশ হয়নি। যাচাই করলে দেখা যায়, স্বাধীনতা ও বিজয় দিবসের ক্রোড়পত্রে তার বাণী প্রকাশিত হয়েছে, ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবসেও বাণী ছাপা হয়েছে। এই ধরনের মিথ্যা দাবিকে সাক্ষাৎকার হিসেবে প্রকাশ করা মানে পেইড পিআর ছাড়া কিছু নয়।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!