রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন—শেখ রোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের তিন বছর বয়সী ছেলে মায়ান (৩) এবং রোমানের শ্যালক অপু (২৩)।
শেখ রোমান নেত্রকোনার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পরিবার নিয়ে পূর্ব রায়েরবাজারের জাহানারা ভিলার নিচতলার ভাড়া বাসায় বসবাস করছিলেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে ১৪৭ নম্বর জাহানারা ভিলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। দগ্ধদের স্থানীয়রা উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. মামুন জানান, বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটার পর আগুন ধরে যায়। এতে পরিবারের চারজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, রায়েরবাজার এলাকা থেকে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। শেখ রোমানের শরীরের ২৫ শতাংশ, পিংকি আক্তারের ৭৫ শতাংশ, শিশু মায়ানের ২৪ শতাংশ এবং অপুর ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুইজনকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডি ইউ) রাখা হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!