অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে ।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে।   ছবি: সংগৃহীত

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে তিতাস গ্যাসের মিডিয়া ও জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো. আল আমিনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, শনির আখড়া, রায়েরবাগ ও হাবিবনগর এলাকায় উচ্চচাপ বিশিষ্ট গ্যাস পাইপলাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমআর/আরটিএনএন