চলতি বছর হজে যাওয়ার জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের নিবন্ধনকারী সকল হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। হজযাত্রীদের সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকা কেন্দ্র থেকে টিকা গ্রহণ করে ফিটনেস সনদ নিয়ে আগামী ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৬ সনের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের নিবন্ধনকারী সকল হজযাত্রীর সরকারি হাসপাতাল হতে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। রাজকীয় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সম্পন্ন করে ফিটনেস সনদ গ্রহণপূর্বক আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার সিস্টেমে ভিসার জন্য আবেদন করতে হবে।
এ প্রেক্ষিতে ২০২৬ সনের হজে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশীসহ সকল হজযাত্রীকে বাংলাদেশের যে কোন সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকা কেন্দ্র হতে টিকা গ্রহণ করে ফিটনেস সনদ গ্রহণপূর্বক আগামী ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, এ বছর ফিটনেস সনদ ব্যতীত কোন হজযাত্রী হজে গমন করতে পারবেন না।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!