গোপালগঞ্জে মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বাসু হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা এ তথ্য জানান ।সেই সঙ্গে রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম ১০ বছর আগের এই মামলার রায় দেন। রায়ে দণ্ডিত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও দেয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ।
২০১৬ সালে ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে বাসুকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল হামলাকারী। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!