স্বেচ্ছাসেবক দল, শুটার
রাজধানীর স্টার হোটেলের সামনে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়।   ছবি: সংগৃহীত

স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বির (৪৪) হত্যার মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নরসিংদী থেকে আরেক শুটার রহিমকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, অভিযান এখনও চলমান রয়েছে। বিস্তারিত তথ্য শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এর আগে ৭ জানুয়ারি রাত ৮টা ২০ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারের স্টার হোটেলের সামনে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। পরদিন, ৮ জানুয়ারি, তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়। নিহত মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া আক্তার অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন।

মুছাব্বির হত্যার ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—জিন্নাত (২৪), আব্দুল কাদির (২৮) ও মো. রিয়াজ (৩২)। এই গ্রেপ্তারের পর তদন্ত আরও এগোচ্ছে।