ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে মেডিসিন ভবনের সপ্তম তলায় এ ঘটনা ঘটে। নিহত রোগীর নাম নাজমা বেগম বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, রোগীর মৃত্যুর পর স্বজনরা ক্ষুব্ধ হয়ে কর্তব্যরত কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে মারধর করেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
ইন্টার্ন চিকিৎসক শিহাব জানান, হামলায় ডা. তৌহিদ, ডা. রাহাত, ডা. বাপ্পি ও ডা. নাঈম আহত হন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।
তিনি আরও জানান, নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু সমাধানের দাবিতে হাসপাতালের গেটে তালা দেওয়া হয়েছে এবং পরিচালক না আসা পর্যন্ত গেট খোলা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, রোগীর মৃত্যুর পর চিকিৎসকদের সঙ্গে স্বজনদের হাতাহাতি হয়। আটক দুজনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!